ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নতুন বছরে পুরনো মেজাজে বলিউড অভিনেত্রী রিয়া

ads

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন বলিউড অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সবশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি তাকে দেখা গেল আনুশকা দন্ডেকরের জন্মদিনের পার্টিতে। পুরনো দিনের মতো বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠলেন তিনি।


রিয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং ফারহান আখতারের বান্ধবী শিবানী দন্ডেকরের দিদি আনুশকা। ফারহান, শিবানী এবং রিয়া ছাড়াও তার বার্থ ডে ব্যাশে দেখা গেছে ‘রোডিজ’-এর বিচারক রাজীব লক্ষ্মণ এবং অন্যান্য তারকাদের। রিয়ার সঙ্গে দুটি ছবিও রাজীব পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘মাই গার্ল’।



পার্টিতে রিয়াকে দেখা গেল অফ হোয়াইট রঙের ব্লেজারে। তার সঙ্গে ছিল হাঁটু পর্যন্ত লম্বা মানানসই বুট। পোশাকে নিজের স্টাইল স্টেটমেন্ট বজায় রাখলেও কোনও মেকআপ ব্যবহার করেননি রিয়া। একদম ‘নো মেকআপ’ লুকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।


গত রবিবার মুম্বাইয়ের শহরতলিতে নতুন বাড়ি খুঁজতে দেখা যায় রিয়া এবং তার ভাই শৌভিককে। তার পর দিনই ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে উপস্থিত হয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। জামিন পাওয়ার পর প্রথম ছয় মাস এনসিবি দপ্তরে হাজিরা দেয়া নিয়ম। প্রতি মাসের প্রথম সোমবার তাই তাদের আদালতে উপস্থিত হতে হবে।

ads
ads
ads

Our Facebook Page